বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১২ লাখ ৪১ হাজার ৯৭৪ - The News Lion

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১২ লাখ ৪১ হাজার ৯৭৪




আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ১২ লাখ ৪১ হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৩৮৬ জনে।  জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ২৪ হাজার ১১৩ ব্যক্তি।  



করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।  সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। দেশটিতে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের সময় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই।  



দেশটিতে করোনায় আক্রান্ত ৯৭ লাখ ৩২ হাজার ৯৩২ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৩৬ হাজার ৬৪ জন মৃত্যুবরণ করেছেন।  যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮৪ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৯৮৫ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৬ লাখ ৩১ হাজার ১৮১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ১৫ জনের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.